সাধারণ জিজ্ঞাসা

ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন কি?

ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ঢাকা-ভিত্তিক একটি অরাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। ২০২০ সাল থেকে আমরা সুদমুক্ত লোন ও মানবিক সহায়তা প্রদান করে আসছি। শরিয়াহ সম্মত পদ্ধতিতে ছোট ব্যবসা, কৃষি, শিক্ষা ও চিকিৎসা খাতে লোন বিতরণ আমাদের প্রধান কার্যক্রম।

আমরা কেন সুদমুক্ত লোন দেই?

ইসলামী শরীয়াহ অনুযায়ী সুদ (রিবা) সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সুদমুক্ত অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করতে এবং একটি ন্যায়ভিত্তিক, সুদমুক্ত অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছি।

আমাদের অফিসের ঠিকানা কোথায়?

আমাদের প্রধান কার্যালয় আগারগাঁও প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭, বাংলাদেশে অবস্থিত। অফিসের সময়: শনি থেকে বৃহস্পতি সকাল ৯:০০টা থেকে বিকাল ৬:০০টা পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

কে কে লোনের জন্য আবেদন করতে পারবেন?

যেকোনো মুসলিম নাগরিক যার বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, স্থায়ী ও নিয়মিত আয়ের উৎস আছে, এবং সুদভিত্তিক লেনদেনে জড়িত নন, তিনি আবেদন করতে পারবেন।

লোন পাওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?

প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, আয়ের প্রমাণপত্র (বেতন স্লিপ/ব্যাংক স্টেটমেন্ট/ট্রেড লাইসেন্স), চারিত্রিক সনদ, দুইজন জামিনদারের তথ্য ও পূর্ণাঙ্গ আবেদন ফর্ম।

লোন পেতে কত দিন সময় লাগে?

সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করলে ৭-১০ কার্যদিবসের মধ্যে আবেদন মূল্যায়ন সম্পন্ন হয় এবং ঋণ বিতরণ করা হয়।

লোনের পরিমাণ কত হতে পারে?

লোনের ধরন অনুযায়ী সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত লোন প্রদান করা হয়। চূড়ান্ত পরিমাণ আবেদনকারীর প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হয়।

লোন সংক্রান্ত তথ্য

লোনের কিস্তি কত মাস পর্যন্ত দেওয়া যায়?

লোনের ধরন অনুযায়ী সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। আপনার আয় ও সক্ষমতা অনুযায়ী কিস্তির মেয়াদ নির্ধারণ করা হয়।

লোন কি সত্যিই সম্পূর্ণ সুদমুক্ত?

হ্যাঁ, ইনসাফ ইসলামিক ফাউন্ডেশনের সকল লোন সম্পূর্ণ সুদমুক্ত। আমরা কোনো প্রকার সুদ বা লুকানো ফি গ্রহণ করি না। শুধুমাত্র ন্যূনতম প্রসেসিং ফি (ঋণের পরিমাণ অনুযায়ী ১০০-১০০০ টাকা) গ্রহণ করা হয়।

কিস্তি পরিশোধের পদ্ধতি কী কী?

আমরা বিভিন্ন মাধ্যমে কিস্তি গ্রহণ করি: সরাসরি অফিসে নগদ জমা, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ), এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে।

লোন পরিশোধে দেরি হলে কী হয়?

ইচ্ছাকৃতভাবে ঋণ না পরিশোধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি প্রয়োজনে সময় বাড়ানোর জন্য আগেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইসলামী নীতি অনুযায়ী ঋণগ্রহীতার সক্ষমতা বিবেচনা করে সময় বৃদ্ধি করতে পারি।

ইসলামী শরীয়াহ নির্দেশিকা

লোনের টাকা কী কী কাজে ব্যবহার করা যাবে?

লোনের টাকা শুধুমাত্র হালাল কাজে ব্যবহার করতে হবে। যেমন: ব্যবসা, কৃষি, শিক্ষা, চিকিৎসা, গৃহনির্মাণ ইত্যাদি। জুয়া, মাদক, সুদভিত্তিক লেনদেন বা অন্য কোনো হারাম কাজে লোন ব্যবহার করা যাবে না।

জামিনদার কেন প্রয়োজন?

ইসলামী শরীয়াহ অনুযায়ী ঋণের জন্য জামিনদার রাখা সুন্নত। দুইজন সক্ষম মুসলিম জামিনদার প্রয়োজন যারা ঋণগ্রহীতার পক্ষে জামিন হতে পারেন। জামিনদারদের ব্যক্তিগত উপস্থিতি ও তথ্য প্রয়োজন।

মেয়াদ শেষে অতিরিক্ত টাকা নিলে কি সুদ হবে?

হ্যাঁ, মেয়াদ শেষে অতিরিক্ত টাকা নিলে তা সুদ হিসেবে গণ্য হবে যা ইসলামী শরীয়াহ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা কখনোই অতিরিক্ত টাকা গ্রহণ করি না। নির্ধারিত সময়ের মধ্যে শুধু নির্ধারিত কিস্তি পরিশোধ করতে হবে।

সহায়তা ও যোগাযোগ

লোন সংক্রান্ত যেকোনো সমস্যায় কার সাথে যোগাযোগ করব?

আপনি আমাদের হটলাইন নম্বরে (+৮৮০ ১৭৫৫-৩২৯৯৩৯) কল করতে পারেন অথবা info@insafislamic.org ইমেইল করতে পারেন। আমাদের সহায়তা টিম ২৪/৭ আপনার জন্য উন্মুক্ত। এছাড়াও আপনি helpdesk.const-tech.xyz-এ গিয়ে প্রযুক্তিগত সহায়তা পেতে পারেন।

আবেদনের অবস্থা কীভাবে জানব?

আবেদন জমা দেওয়ার পর আমরা আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস ও কলের মাধ্যমে জানিয়ে দেব। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটের লগইন প্যানেলে গিয়ে আপনার আবেদনের অবস্থা দেখতে পারবেন।

আমি কীভাবে ফাউন্ডেশনকে সাহায্য করতে পারি?

আপনি বিভিন্নভাবে সাহায্য করতে পারেন: দান সাদাকা প্রদান করে, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, অথবা আমাদের কার্যক্রম সম্পর্কে অন্যদের জানিয়ে। আমরা সব ধরনের মানবিক সহায়তা ও সহযোগিতা গ্রহণ করি।

প্রযুক্তিগত সহায়তা লিংক (সাপোর্ট)

এখনও প্রশ্ন বাকি?

আমাদের বিশেষজ্ঞ টিম আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর প্রদান করা হয়।

হোম পেজে ফিরে যান